মৃত্যুবার্ষিকী
অজিত কুমার দত্তবাংলাদেশ অবজারভার পত্রিকার সাবেক প্রধান হিসাবরক্ষক মুক্তিযোদ্ধা অজিত কুমার দত্তের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১৮ এপ্রিল বুধবার। এ উপলক্ষে তাঁর বাড়ি ২৩ শ্রীশ্রী দাস লেনে গীতাপাঠ ও শ্রীশ্রী প্রাণবল্লভ জিউ মন্দিরে ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।মুহাম্মদ আজম আলীময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা মুহাম্মদ আজম আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৮ এপ্রিল বুধবার। এ উপলক্ষে উপজেলার হাটপাগলা গ্রামে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। দলিলউদ্দিন আহম্মদ ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী দলিলউদ্দিন আহম্মদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১৮ এপ্রিল বুধবার। এ উপলক্ষে রাজধানীর গৌরবের আজিমপুর সংগঠনের উদ্যোগে তাঁর কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।