মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামশাদ হকবীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র শামশাদ হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৯ এপ্রিল। এ উপলক্ষে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।মোকলেছুর রহমান সরদারবরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা মো. মোকলেছুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১৯ এপ্রিল। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।আবদুল ওহাবচলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং গণযোগাযোগ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবদুল ওহাবের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ এপ্রিল। এ উপলক্ষে ঢাকার বনানীতে তাঁর কবরস্থানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।