মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফবীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ২০ এপ্রিল। এ উপলক্ষে তাঁর ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের আড়পাড়া গ্রামে জাতীয় পতাকা উত্তোলন, পারিবারিক উদ্যোগে দিনব্যাপী কোরআনখানি, বাদ জুমা মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বর্তমান রাঙামাটি জেলার নানিয়ারচর থানার বুড়িঘাটে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুখোমুখি যুদ্ধে তিনি শহীদ হন। স্বাধীনতাযুদ্ধে আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। ফরিদপুর অফিস।সুধীর কান্তি সেনগুপ্তমুক্তিযুদ্ধে শহীদ সুধীর কান্তি সেনগুপ্তের মহান আত্মত্যাগের ৪০তম বার্ষিকী আজ ২০ এপ্রিল। এ উপলক্ষে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় সকালে ঢাকেশ্বরী মন্দিরে পূজা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।