মৃত্যুবার্ষিকী
মইনুল আহসান সিদ্দিকীভাষাসৈনিক-সাংবাদিক মইনুল আহসান সিদ্দিকীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৩ এপ্রিল। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। মইনুল আহসান ১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি তমদ্দুন মজলিস ও চট্টগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং দৈনিক বুনিয়াদ ও ডেইলি কমার্শিয়াল টাইমস-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। বিজ্ঞপ্তি। সৈয়দ মোজাম্মেল হকবাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ সংবাদদাতা মরহুম সৈয়দ মোজাম্মেল হকের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ এপ্রিল সোমবার। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে কোরআনখানি ও এতিমদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। মোজাম্মেল হক বিশ্বের খ্যাতনামা টাইম সাময়িকীতেও কাজ করেছেন। বিজ্ঞপ্তি।আমজাদ হোসেন খানমুক্তিযোদ্ধা ও সাবেক সরকারি কর্মকর্তা আমজাদ হোসেন খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৩ এপ্রিল সোমবার। এ উপলক্ষে মরহুমের মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চরের গ্রামের বাড়িতে এবং ফরিদপুর শহরের গোপালপুরের বাসভবনে দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি আরটিভির বার্তা সম্পাদক রাজীব খানের বাবা। ফরিদপুর অফিস।আবদুল আলী সিকদারফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল আলী সিকদারের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৩ এপ্রিল সোমবার। এ উপলক্ষে ফরিদপুর শহরের আলীপুর মহল্লার খাঁপাড়ার এতিমখানায় বাদ জোহর মিলাদ, দোয়া এবং সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ফরিদপুর অফিস।মিতা বসু রায় ফরিদপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য মিতা বসু রায়ের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ এপ্রিল সোমবার। এ উপলক্ষে তাঁর ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার বাড়িতে ও ফরিদপুরের অম্বিকাপুর শ্মশানঘাট কালীমন্দিরে গীতাপাঠ, পূজা-অর্চনা ও ভোজের আয়োজন করা হয়েছে। ফরিদপুর অফিস।