মৃত্যুবার্ষিকী
আবদুস সামাদ আজাদআওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে আজ সকালে রাজধানীর কলাবাগানের বাসভবনে কোরআনখানি, সকাল ১০টায় কবর জিয়ারত, বাদ মাগরিব কলাবাগান লেকসার্কাস লেকভিউ জামে মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাতসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। বেলায়েত হোসেন মিয়াগোপালগঞ্জ কা-শিয়ানী উপজেলার রাজপাট মিয়াবাড়ির বাসিন্দা বেলায়েত হোসেন মিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে বাদ আসর রাজধানীর মগবাজার চেয়ারম্যান গলি মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক ফেরদৌস ফয়সালের বাবা। বিজ্ঞপ্তি।তানভীর একরামসাবেক সচিব একরাম হোসেনের একমাত্র ছেলে তানভীর একরামের নবম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। তাঁর আত্মার মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।