মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল বারী মিয়া ফরিদপুরের দৈনিক কুমার পত্রিকার সম্পাদক আ ত ম আমীর আলীর বাবা আবদুল বারী মিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ এপ্রিল সোমবার। এ উপলক্ষে মরহুমের কবর জিয়ারত, শহরের ঝিলটুলীর নিজ বাসভবনে কোরআনখানি ও পূর্ব খাবাসপুর জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ফরিদপুর অফিস। দ্বিজবর দাসগুপ্তবাগেরহাট জেলা জজ আদালতের সাবেক আইনজীবী দ্বিজবর দাসগুপ্তের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ এপ্রিল সোমবার। এ উপলক্ষে মোড়েলগঞ্জের দৈবজ্ঞহাটি গ্রাম ও কানাডাপ্রবাসী মেজ ছেলে সর্বদমন দাসগুপ্তের ক্যালগেরি, আলবেটরাস্ট (অ্যাপার্টমেন্ট-১৬০৪, ৯০৯-৭এ ভিইএসডব্লিউ) বাসায় গীতা পাঠের আয়োজন করা হয়েছে। দ্বিজবর দাসগুপ্ত দৈনিক সমকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি পিনাকি দাসগুপ্তের বাবা। বিজ্ঞপ্তি।কৈলাশ চন্দ্র রায়দিনাজপুরের বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক, মুক্তিযোদ্ধা ও আঞ্চলিক ডায়ে-বেটিক হাসপাতাল দিনাজপুরের প্রাক্তন সাধারণ সম্পাদক ডা. কৈলাশ চন্দ্র রায়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৩০ এপ্রিল। এ উপলক্ষে দিনাজপুরে তাঁর নিজস্ব বাসভবন বড়বন্দরে গীতাপাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তাঁর আত্মার শান্তি কামনা করে তাঁর পরিবার সবার কাছে আশীর্বাদ চেয়েছেন। কৈলাশ চন্দ্র রায় দিনাজপুর বিএমএর সহসভাপতি এবং বিপিএমপিএর সভাপতি ছিলেন। বিজ্ঞপ্তি।