মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুষার গুহচট্টগ্রামের ফ্রিল্যান্স ফটোসাংবাদিক ও চট্টগ্রাম শহরের স্টুডিও তুষারের স্বত্বাধিকারী তুষার গুহের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১ মে। দীর্ঘ ৫০ বছরের কর্মজীবনের ৩৫ বছরের বেশি সময় তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার নিয়মিত আলোকচিত্রী হিসেবে কাজ করেন। তিনি চট্টগ্রাম স্টুডিও মালিক সমিতির দেওয়া আজীবন আলোকচিত্রসাধক হিসেবে সম্মাননা পাওয়া ব্যক্তি। তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে তাঁর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি।আলতাফুর রহমান চৌধুরীবাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সাবেক কর্মকর্তা আলতাফুর রহমান চৌধুরীর ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ ১ মে মঙ্গলবার। এ উপলক্ষে খিলগাঁওয়ের হাজীপাড়ায় মরহুমের নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর রুহের মাগফিরাতের জন্য স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। তিনি কবি মাশুক চৌধুরী, সাংবাদিক রায়হান এম চৌধুরী ও আশরাফ হায়দার চৌধুরীর বাবা। বিজ্ঞপ্তি। বেগম রোকেয়া হামিদটাঙ্গাইল পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. হামিদুর রহমানের স্ত্রী বেগম রোকেয়া হামিদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১ মে। এ উপলক্ষে বাদ আসর মরহুমের টাঙ্গাইলের আকুরটাকুর পাড়ার বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। সিরাজ উদ্দিন আহমদএলিট পেইন্ট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমেদের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ ১ মে মঙ্গলবার। এ উপলক্ষে দুপুরে মরহুমের রাজধানীর গুলশানের বাসভবনে এবং সন্ধ্যায় চট্টগ্রামে কোরআনখানি ও জিয়াফতের আয়োজন করা হয়েছে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুল মান্নান সিদ্দিকীসাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব.) আবদুল মান্নান সিদ্দিকীর ১২তম মৃত্যুবার্ষিকী কাল ২ মে বুধবার। তিনি ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। বিজ্ঞপ্তি।আবদুর রশীদঢাকা মহানগর পুলিশের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সহকারী কমিশনার আবদুর রশীদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১ মে। তিনি দীর্ঘ ৩৪ বছর বাংলাদেশ পুলিশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন এবং স্বাধীনতা-পরবর্তী ঢাকার পুলিশ বাহিনী পুনর্গঠনে বিশেষ ভূমিকা রাখেন। বিজ্ঞপ্তি।