মৃত্যুবার্ষিকী
মোজাফ্ফর আলী তালুকদারতদানীন্তন ব্রিটিশ সরকারের খাদ্য বিভাগের কর্মকর্তা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মোজাফ্ফর আলী তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৪ মে। এ উপলক্ষে বাদ জুমা তাঁর নিজ বাড়িতে কবর জিয়ারত, কোরআনখানি, দোয়া মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।মো. মজিবুর রহমানপুলিশের সাবেক কর্মকর্তা মো. মজিবুর রহমানের ২২তম মৃত্যুবার্ষিকী আজ ৪ মে। এ উপলক্ষে তাঁর বড় ছেলে ওমর ফারুকের রংপুরের বাসভবনে এবং ছোট ছেলে পাভেল রহমানের ঢাকার ধানমন্ডির বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজনদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।মোহাম্মদ হানিফআইনজীবী মোহাম্মদ হানিফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৪ মে। এ উপলক্ষে বাদ জুমা রাজধানীর ফকিরের পুল জামে মসজিদ ও ফকিরের পুল কালভার্ট জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।