মৃত্যুবার্ষিকী
আহসান উল্লাহ মাস্টারসাবেক সাংসদ ও মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টারের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ৭ মে সোমবার। এ উপলক্ষে গাজীপুরে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে গাজীপুরের পূবাইল ইউনিয়নের হায়দরাবাদ গ্রামে আহসান উল্লাহ মাস্টারের কবরে পুষ্প অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল, খাবার বিতরণ এবং স্মরণসভা। এ ছাড়া ভাওয়াল আইডিয়াল একাডেমি ও ভাওয়াল শিশু-কিশোর ফোরামসহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। ২০০৪ সালের এই দিনে একদল সন্ত্রাসী গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে তাঁকে গুলি করে হত্যা করে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।মকবুল হাসানবিশিষ্ট ক্রীড়া সংগঠক মকবুল হাসানের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ ৭ মে সোমবার। এ উপলক্ষে বিকেলে রাজধানীর বকশী-বাজারে মরহুমের বাসভবনে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আজিমপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও ফাতেহা পাঠের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তি।