মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজমুল আলমবাংলাদেশ বে-তারের সাবেক মহাপরিচালক ও কথাসাহিত্যিক নাজমুল আলমের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১৪ মে। নাজমুল আলম ১৯৮৬ সালে বেতার থেকে অবসর নেন। তাঁর গল্প-সংকলন একটি অচল আনি, উপস্থিত সুধীমণ্ডলী, স্বনির্বাচিত গল্প, পাণ্ডুলিপি ও গয়নার বাক্স এবং উপন্যাস অথচ পবিত্র, উপরে ওঠার সিঁড়ি, নায়ক, বাঁধন, সারা জীবন, হাতিয়ার, কাচের ঘর ও রক্তমণি। তাঁর লেখা বিভিন্ন নাটকের মধ্যে রয়েছে ঢাকায় থাকি, দেয়াল, পেন্সিল, নায়ক, সংলাপ। তিনি ভাইয়া, বাঁশরী, নাগরদোলাসহ কয়েকটি চলচ্চিত্রের কাহিনি রচনা করেন। শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে ১৯৭৬ সালে তিনি জাতীয় টেলিভিশন পুরস্কার লাভ করেন।ছোটগল্পে অবদানের জন্য নাজমুল আলম ১৯৭৮ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পান। এ ছাড়া ১৯৮৩ সালে এশিয়া উইক সাময়িকীর বিচারে এশিয়ার শ্রেষ্ঠ গল্পকারের পুরস্কার পান। বিজ্ঞপ্তি।তোফায়েল আহম্মেদ চৌধুরীরাজধানীর তেজ-গাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার বাদ জোহর বেলা দুইটায় তেজগাঁও কলেজের শিক্ষক পরিষদের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকার জন্য কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন কলেজের বর্তমান অধ্যক্ষ আবদুর রশিদ ও সাবেক ছাত্রনেতা হাসান মঞ্জুর। বিজ্ঞপ্তি।রওশন জামিলজাগো আর্ট সেন্টারের পরিচালক এবং দেশের প্রখ্যাত নৃত্য, নাটক ও চলচ্চিত্রশিল্পী রওশন জামিলের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ মে। এ উপলক্ষে জাগো আর্ট সেন্টারের নিজস্ব ভবনে (৫৫ স্বামীবাগ, ঢাকা) কোরআন তিলাওয়াত ও বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।