মৃত্যুবার্ষিকী
মাহবুবুল হকদৈনিক পূর্বদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, অবজারভার প্রকাশনা গ্রুপের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক, সাবেক সাংসদ ও শ্রমিকনেতা মাহবুবুল হকের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার মরহুমের ঢাকার গুলশানের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের যোগ দিতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া ৯ জুন মরহুমের জন্মস্থান ফেনীর ফরহাদনগরের মাহবুবুল হক উচ্চবিদ্যালয় ও মাহবুবুল হক স্মৃতি পাঠাগারের উদ্যোগে কোরআন খতম, কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।আবুল হাসেম মিয়া পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবুল হাসেম মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১ জুন। এ উপলক্ষে বাদ জুমা মরহুমের কলাপাড়া পৌর শহরের ইসলামপুর সড়কের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।