মৃত্যুবার্ষিকী
মোতাহার আলীনিউ লাইফ অ্যান্ড কোম্পানি (প্রা.) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হাক্কানী আঞ্জুমানের খাদেম এস মোতাহার আলীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বাদ আসর হাক্কানী মসজিদ কমপ্লেক্স, ১৫/১ বড়বাগ, মিরপুর-২, ঢাকায় দোয়া ও ওরসেকুল মাহফিলের আয়োজন করা হয়েছে। বাদ এশা তাবারক বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি। মাজেদা বেগমবাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক তোফায়েল আহমেদ চৌধুরীর স্ত্রী মাজেদা বেগমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৮ জুন। এ উপলক্ষে বাদ আসর ব্লসম ইন্টারন্যাশনাল স্কুল, রোড-১৫, বাড়ি-৬১, ব্লক-ডি, বনানী, ঢাকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুল খালেক মণ্ডল প্রথম আলো পত্রিকার আলোকচিত্রী আলীমুজ্জামানের বাবা আবদুল খালেক মণ্ডলের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৮ জুন। এ উপলক্ষে বাদ জুমা মরহুমের পশ্চিম খাবাসপুর মিয়াপাড়ার বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ফরিদপুর অফিস।সাবেকুন নাহার সনিবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রী সাবেকুন নাহার সনির দশম মৃত্যুবার্ষিকী আজ ৮ জুন। ২০০২ সালের এই দিনে বুয়েটে ছাত্রদলের দুই পক্ষের বন্দুকযুদ্ধের মাঝখানে পড়ে সনি নিহত হন। ২০০৩ সাল থেকে সনি মেমোরিয়াল ফাউন্ডেশন দিনটিকে ‘সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন দিবস’ হিসেবে পালন করে আসছে। এ বছরও তারা দিনটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকালে উত্তরা ৪ নম্বর সেক্টরে সিটি করপোরেশন করবস্থানে জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। পরে বুয়েটে সনি স্মৃতিফলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল হোসেন। বিকেলে ধানমন্ডির উইমেন্স ভলান্টারি অ্যাসোসিয়েশনের মেঘনা মিলনায়তনে একটি স্মরণসভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। নিজস্ব প্রতিবেদক।