মৃত্যুবার্ষিকী
নীলিমা ইব্রাহিমশিক্ষাবিদ, নারী জাগরণের অগ্রদূত ও বাংলাদেশ মহিলা সমিতির প্রতিষ্ঠাতা সভানেত্রী ড. নীলিমা ইব্রাহিমের দশম মৃত্যুবার্ষিকী আজ ১৮ জুন। এ উপলক্ষে সকাল নয়টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতিহা পাঠ করা হবে। এ ছাড়া কাল মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম শিক্ষা কার্যক্রমের আওতায় স্বল্প সুবিধাপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাসফরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে নিয়ে যাওয়া হবে। বিজ্ঞপ্তি।গৌরচন্দ্র বালামুক্তিযুদ্ধের সংগঠক, যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী গৌরচন্দ্র বালার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ জুন। এ উপলক্ষে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার বালা ভবনে এবং প্রয়াতের গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার উল্লাবাড়িতে গীতা পাঠসহ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।—ফরিদপুর অফিস।