মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অরুণোদয় চন্দ জামালপুরের সরিষাবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় শ্মশানের সাধারণ সম্পাদক ও প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর বাবা অরুণোদয় চন্দের (৬৭) অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২৩ জুন। এ উপলক্ষে সরিষাবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমে তাঁর আত্মার শান্তি কামনায় পূজা, ভোগ, প্রার্থনা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। এ ছাড়া অরুণোদয় চন্দের স্মরণে আজ শনিবার দুপুরে প্রথম আলোর সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলামের শিমলাবাজারের ব্যক্তিগত কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।অরুণোদয় চন্দ ২০০৪ সালের ২৩ জুন মৃত্যুবরণ করেন। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।