মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুতুল রানী দাশইনার হুইল ক্লাব ও মহিলা সমিতি চট্টগ্রামের সাবেক সভাপতি পুতুল রানী দাশের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি রাউজানের কলমপতিতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা প্রয়াতের আত্মার শান্তি কামনায় মিলিত হবেন। তিনি রোটারি ক্লাব, লেডিস ক্লাব, চিটাগাং ক্লাব, উদীচী শিল্পীগোষ্ঠী ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম। জীতেন্দ্রনাথ মজুমদার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের সাইবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও কানাইপুর উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য জীতেন্দ্রনাথ মজুমদারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৬ জুন। এ উপলক্ষে আজ সাইবাড়িয়া গ্রামে প্রয়াতের বাড়িতে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফরিদপুর অফিসঅরুণ ভট্টাচার্য্য সুপ্রিম কোর্টের আইনজীবী মুক্তিযোদ্ধা অরুণ ভট্টাচার্য্যের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৬ জুন। এ উপলক্ষে আজ সন্ধ্যায় যশোরে মরহুমের বাসভবনে প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামী ১৪ জুলাই ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে তাঁর বার্ষিক শ্রাদ্ধ ক্রিয়াদী সম্পন্ন হবে। বিজ্ঞপ্তিবংশী সাহানারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বংশী সাহার ১২তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ জুন। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে গীতা পাঠ, মন্দিরে প্রসাদ বিতরণ, কাঙালিভোজ ও প্রয়াতের আত্মার শান্তির জন্য প্রার্থনা। নারায়ণগঞ্জ প্রতিনিধি।আহমাদ আফরোজ আরীবযুগ্ম জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হকের ছেলে আহমাদ আফরোজ আরীবের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাদ আসর মহসিনুল হকের নওগাঁর বাড়িতে (বাসা: আই/৫৪, কালিতলা সড়ক, নওগাঁ) মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়, বন্ধুবান্ধব ও স্বজনদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।