মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসরিন সুলতানাপ্রকাশক ও মুক্তিযোদ্ধা মজিবর রহমানের স্ত্রী নাসরিন সুলতানার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১ জুলাই। এ উপলক্ষে কোর-আনখানি, দোয়া মাহফিল ও এতিমদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাঁর রুহের মাগফিরাতের জন্য স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি। জহুর আহমদ চৌধুরীচট্টগ্রাম আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধে পূর্বাঞ্চলীয় কাউন্সিলের চেয়ারম্যান জহুর আহমদ চৌধুরীর ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ ১ জুলাই। এ উপলক্ষে আজ রোববার সকালে দামপাড়ায় ফাতেহা পাঠ, কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া মরহুমের কবরসংলগ্ন স্থানে বিকেল চারটায় জহুর আহমদ চৌধুরী ফাউন্ডেশন ও জহুর আহমদ চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ফজলুল করিম মজুমদারকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ ফজলুল করিম মজুমদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১ জুলাই। এ উপলক্ষে বাদ আসর কুমিল্লায় মরহুমের হাউজিং এস্টেটের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর রুহের মাগফিরাতের জন্য স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।