মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিরোজা হোসেন
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সহধর্মিণী ফিরোজা হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১ নভেম্বর। এ উপলক্ষে ঢাকার ৪২ ইস্কাটন রোডের বাসভবনে আজ বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমার শুভানুধ্যায়ী, গুণগ্রাহী, আত্মীয়স্বজনসহ সংশ্লিষ্ট সবাইকে শরিক হওয়ার জন্য আমির হোসেন আমু অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।