মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আসাদ মিয়ারাজধানীর পুরান ঢাকার নাজিরা-বাজার লেনের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ আসাদ মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ জানুয়ারি। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে নাজিরাবাজারের বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয় ও শুভাকাঙ্খিদের এ আয়োজনে অংশ নিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।এ কে এম জুবিদ আলীপিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য ও সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর এ কে এম জুবিদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৩ জানুয়ারি। এ উপলক্ষে তাঁর আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।