মৃত্যুবার্ষিকী
সামসুন নাহার খানআত্মনিবেদিতা মহিলা সংস্থার সাবেক সদস্য সামসুন নাহার খানের ২৪তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৫ জানুয়ারি। এ উপলক্ষে ওই দিন জুমার নামাজের পর নরসিংদী জেলার পলাশ থানার চর্নগদরী গ্রামে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সামসুন নাহার খান চর্নগদরী গ্রামের মো. এনামুল হক খানের স্ত্রী। বিজ্ঞপ্তি। তহরুন্নেছা খানবাংলাদেশ শান্তি পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুল হালিম খানের মা তহরুন্নেছা খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৪ জানুয়ারি। এ উপলক্ষে আজ তাঁর ছোট ছেলে সেলিম খানের ঢাকার মগবাজারের বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। রাবেয়া খাতুনবিটিভির কর্মকর্তা প্রকৌশলী এম আকরাম আলীর শাশুড়ি রাবেয়া খাতুনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৪ জানুয়ারি। এ উপলক্ষে ঢাকার আসাদ গেট এলাকার নতুন কলোনি জামে মসজিদে আজ আসরের নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।