মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবানী শংকর বিশ্বাসতৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের স্বাস্থ্য, শ্রম ও সমাজকল্যাণমন্ত্রী ভবানী শংকর বিশ্বাসের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৭ জানুয়ারি। এ উপলক্ষে ঢাকার মোহাম্মদপুরে তাঁর বাসভবনে আলোচনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে তাঁর শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। শামসুন নাহার রহমানতৎকালীন পূর্ব পাকিস্তানের অন্যতম সংস্কৃতিকর্মী শামসুন নাহার রহমানের (রোজবু) পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জানুয়ারি। ১৯৬১ সালে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকায় রবীন্দ্রশতবার্ষিকীর অনুষ্ঠান আয়োজনে রোজবু ও তাঁর স্বামী মোখলেসুর রহমান সিধুভাই অনন্য ভূমিকা রাখেন। এরই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের যাত্রা শুরু হয়। রোজবু প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের মা। বিজ্ঞপ্তি।