মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথিক সাহাঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক পথিক সাহার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৯ জানুয়ারি। এ উপলক্ষে বিকেলে রাজধানীর মুক্তি ভবনে পথিক সাহা স্মৃতি সংসদ ‘অসাম্প্রদায়িক ছাত্র আন্দোলন ও সাংবাদিক নেতা পথিক সাহা’ শীর্ষক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে। পরিবারের পক্ষ থেকে মানিকগঞ্জের গড়পাড়ায় আয়োজন করা হয়েছে দিনব্যাপী ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে আজ সন্ধ্যায় রামায়ণ গান, কাল সন্ধ্যায় শ্রীমদ্ভগবত পাঠ এবং আগামী বৃহস্পতিবার দুপুরে প্রসাদ বিতরণ। এ ছাড়া তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি গত রোববার স্মরণসভার আয়োজন করে। বিজ্ঞপ্তি। শাহানা আখতারমাগুরা শহরের প্রভাতী প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা শাহানা আখতারের দশম মৃত্যুবার্ষিকী আজ ২৯ জানুয়ারি। এ উপলক্ষে আজ তাঁর মাগুরার নিজ বাসভবনে পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আসরের নামাজের পর শহরের গোরস্থান মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।পার্থ সারথী রায় ব্র্যাক তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র পার্থ সারথী রায়ের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ জানুয়ারি। এ উপলক্ষে ঢাকার আর কে মিশন রোডে অবস্থিত তাঁর বাবার বাসভবনে পূজা-অর্চনা এবং দুস্থ ও অনাথদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে। পার্থ সারথী বাংলাদেশ বেতারের অবসরপ্রাপ্ত আঞ্চলিক প্রকৌশলী মুক্তিযোদ্ধা প্রণব চন্দ্র রায়ের ছোট ছেলে। বিজ্ঞপ্তি। এম এ রাজ্জাকমাদারীপুরের শিরখারা মিঞা-বাড়ির এম এ রাজ্জাকের (রাজা মিঞা) ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ জানুয়ারি। এ উপলক্ষে তাঁর জ্যেষ্ঠ ছেলে রাজা হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রাজার পল্লবীর বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।