মৃত্যুবার্ষিকী
সাইফউদ্দিন আহমেদ মানিকগণফোরামের সাবেক সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমেদ মানিকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৩ ফেব্রুয়ারি। এ উপলক্ষে সকাল নয়টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। বেলা সাড়ে তিনটায় গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে (ইডেন কমপ্লেক্স, ২/১-এ, আরামবাগ, ঢাকা) স্মরণসভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।বেগম খুরশিদা হক সাবেক মন্ত্রী ও লেখক মরহুম এম এ হকের স্ত্রী সমাজসেবী বেগম খুরশিদা হকের দ্বিতীয় মৃত্যু-বার্ষিকী আজ ৩ ফেব্রুয়ারি। এ উপলক্ষে বাদ আসর মরহুমার বড় মেয়ে রেহানা আশিকুর রহমানের বনানীর বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া এতিমখানায় অনাথ ছেলেমেয়েদের মধ্যে খাবার বিতরণ এবং মসজিদে মরহুমার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হবে। বিজ্ঞপ্তি।বেগম রহিমা ইসলামসাবেক শিল্পমন্ত্রী মরহুম শামসুল ইসলাম খানের স্ত্রী বেগম রহিমা ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩ ফেব্রুয়ারি। তাঁর রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।