মৃত্যুবার্ষিকী
এ আর মল্লিকচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও সাবেক অর্থমন্ত্রী এ আর মল্লিকের ষোড়শ মৃত্যুবার্ষিকী আজ ৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে ঢাকার ধামরাই উপজেলায় মরহুমের নিজ গ্রাম রাজাপুরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং ভাষানটেক এতিমখানায় খাবার বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।সাদিক আহমেদইস্টল্যান্ড ইন্স্যুরেন্সর জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক সাদিক আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৪ ফেব্রুয়ারি সোমবার। এ উপলক্ষে রাজধানীর ৪১/৩, মালিবাগ চৌধুরীপাড়ায় মরহুমের বাড়িতে আগামী শুক্রবার মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।মনোয়ারা ইসলামমনোয়ারা ইসলামের নবম মৃত্যুবার্ষিকী আজ ৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এতিমদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া মরহুমার রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। তাঁর স্বামী মরহুম আমিনুল ইসলাম। বিজ্ঞপ্তি।