মৃত্যুবার্ষিকী
কাজী ইসমাইল আমান উল্লাহস্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপপরিচালক কাজী ইসমাইল আমান উল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৮ ফেব্রুয়ারি শুক্রবার। এ উপলক্ষে মরহুমের বনশ্রীর বাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।এম আর খানদেশের প্রথম ইএনটি মাইক্রো সার্জন ও নাক-কান-গলা এবং হেড-নেক বিশেষজ্ঞ মাসুদুর রহমান খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে বাদ জুমা মরহুমের নিজ বাড়িতে কোরআনখানি, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।জাহাঙ্গীর সাত্তারছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর সাত্তারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৮ ফেব্রুয়ারি শুক্রবার। এ উপলক্ষে বাদ আসর ঢাকা অফিসার্স ক্লাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে জাহাঙ্গীর সাত্তার টিংকু স্মৃতি পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।দীনাবন্ধু দাসপিসি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দীনাবন্ধু দাস (৮১) গত ২৫ জানুয়ারি বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ শুক্রবার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে প্রয়াতের নিজ বাসভবনে শ্রাদ্ধ, গীতা পাঠ ও স্মৃতিচারণা, ধর্মীয় ক্রিয়াদিসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।