মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা আখতার বানুআবুজর গিফারী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক শিক্ষক-গবেষক খালেদা আখতার বানুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১০ ফেব্রুয়ারি। তাঁর রুহের মাগফিরাতের জন্য স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। তিনি সাবেক সাংসদ আবদুল মান্নানের স্ত্রী। বিজ্ঞপ্তি।বদিউল আলম মুক্তিযুদ্ধের সংগঠন ও রাজনীতিবিদ বদিউল আলমের দশম মৃত্যুবার্ষিকী আজ ১০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে তাঁর বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ফতেপুর গ্রামে শরীফুন্নেসা নজির উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ে আজ দোয়া মাহফিল, মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।শফিকুল আজিজঅধুনালুপ্ত দৈনিক বাংলার বাণীর নির্বাহী সম্পাদক, আওয়ামী লীগের সাবেক তথ্য, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল আজিজের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে মরহুমের সিরাজগঞ্জের বাসভবনে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর বন্ধু, স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।