মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমামউদ্দীন আহমঞ্চাদ ভাষাসৈনিক ও সাবেক সাংসদ ইমামউদ্দীন আহমঞ্চাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে সকাল ১০টায় ফরিদপুর শহরের ইমামবাগে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ, সাড়ে ১০টায় মিলাদ মাহফিল এবং বিকেল সাড়ে তিনটায় কমলাপুর ইমামবাগ উচ্চবিদ্যালয়ে সঞ্চরণসভার আয়োজন করা হয়েছে। ফরিদপুর অফিস।এস এইচ কে ইউসুফ জাইবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য সিকান্দর হায়াৎ খান ইউসুফ জাইয়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১২ ফেব্রুয়ারি। তাঁর রুহের মাগফিরাতের জন্য প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্মৃতিসংঘ ও তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।মাহফুজ ভুঁইয়াজনমুক্তি পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজ ভুঁইয়া (৭৯) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। কাল বুধবার বাদ আসর রসুলবাগ, দক্ষিণ দনিয়া, জিয়া সরণি রোড, কদমতলী, ঢাকায় আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।সফর আলী মিয়ানারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা রাজনৈতিক ব্যক্তিত্ব মো. সফর আলী মিয়ার ২৮তম মৃত্যুবার্ষিকী আজ ১২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে বাদ আসর উপজেলা সদরে মরহুমের কবর প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।