মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোহরা বেগম কাজী
অবিভক্ত বাংলার প্রথম মুসলিম নারী চিকিৎসক জোহরা বেগম কাজীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ৭ নভেম্বর শুক্রবার। এ উপলক্ষে আজ ভোরে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং মরহুমার নিজ জেলা মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ২৩ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
জোহরা বেগম কাজী ১৯৪৯ সালে ঢাকা মেডিকেল কলেজে যোগ দিয়ে সেখানে দীর্ঘকাল কর্মময় জীবন অতিবাহিত করেন। মানবসেবায় অবদানের জন্য জোহরা বেগম কাজীকে একুশে পদক, রোকেয়া পদক, বিএমএ স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মানজনক পদে ভূষিত করা হয়। বিজ্ঞপ্তি।