মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনুছ শিকদারবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার সাবেক অধ্যক্ষ ইউনুছ শিকদারের দশম মৃত্যুবার্ষিকী আজ ১৭ ফেব্রুয়ারি। এ উপলক্ষে মরহুমের উত্তরার বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।আহেমদুর রহমান আজমীভাষাসৈনিক ও গণফোরামের সভাপতি পরিষদের সাবেক সদস্য আহেমদুর রহমান আজমীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৭ ফেব্রুয়ারি। এ উপলক্ষে সকাল ১০টায় মরহুমের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালি গ্রামে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।