মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রব বগা মিয়াসাবেক সাংসদ ও পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুর রব বগা মিয়ার ৪০তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ ফেব্রুয়ারি। ১৯৭৩ সালে এই দিনে তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান। বিজ্ঞপ্তি।আলী আহাম্মদ চুনকাভাষাসৈনিক ও নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার ২৯তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আলী আহাম্মদ চুনকা ফাউন্ডেশনের পক্ষ থেকে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ মাহফিল, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও গরিব-দুস্থদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি।