মৃত্যুবার্ষিকী
হাবিবুর রহমান হাবিবযুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ২৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বাদ আসর আজিমপুর কবরস্থান মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন, বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।নূরুল ইসলাম সাবেক জেলা ও দায়রা জজ নূরুল ইসলাম চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ২৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে বাদ মাগরিব উত্তরার রোড-৪, বাড়ি-৬, সেক্টর-৫-এ দোয়া মাহর্িফলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ‘নূর মনোয়ারা’ ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমের নিজ গ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় কোরআনখানি, কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।রোজী বেগমসংযুক্ত মহিলা পরিষদের সাবেক সভাপতি রোজী বেগমের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে পরিবারের উদ্যোগে স্মরণ অনুষ্ঠান, দোয়া মাহফিল এবং নাজিম উদ্দিন রোডের হাজি মিয়া সর্দার দারুল উলুম মাদ্রাসার এতিমখানায় এতিমদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তি।হাজেরা বেগমবাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের (বিপিএ) সভাপতি আক্কাস মাহমুদের মা হাজেরা বেগমের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ২৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে কোরআনখানি, মিলাদ মাহফিল ও এতিমদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। মরহুমার রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুল মতিননারায়ণগঞ্জ জজ আদালতের সাবেক জিপি মো. আবদুল মতিনের দশম মৃত্যুবার্ষিকী আজ ২৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আগামী ৪ মার্চ মরহুমের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মঙ্গলেরগাঁওয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আবদুল মতিন টিমওয়ার্কস ও টিমক্রিয়েটিভের প্রধান নির্বাহী রাসেল টি আহামেদের বাবা। বিজ্ঞপ্তি।