মৃত্যুবার্ষিকী
মতিউর রহমানসাবেক মন্ত্রী ও কিষাণ গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মতিউর রহমানের দশম মৃত্যুবার্ষিকী আজ ১ মার্চ। এ উপলক্ষে বিভিন্ন এতিমখানায় ভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।তাজুল ইসলাম কমরেড তাজুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ ১ মার্চ। এ উপলক্ষে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সিপিবির কার্যালয়ের সামনে (মুক্তিভবন, ২ কমরেড মণি সিংহ সড়ক, পুরানা পল্টন, ঢাকা) নির্মিত অস্থায়ী বেদিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কমরেড তাজুলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিজ্ঞপ্তি। স্বপন মজুমদারবাংলাদেশ হিন্দু যুব কল্যাণ সমিতির সাবেক মহাসচিব স্বপন মজুমদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১ মার্চ। এ উপলক্ষে প্রয়াতের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হরিবল্লভপুর গ্রামে বার্ষিক শ্রাদ্ধ, গীতাপাঠ, স্মৃতিচারণা ও ধর্মীয় ক্রিয়াদিসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।রুহুল আমিন কায়সারবাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রুহুল আমিন কায়সারের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ ১ মার্চ। এ উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার হোসেনপুর গ্রামে মরহুমের পৈতৃক বাড়িতে দোয়া মাহফিল ও সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তি।