মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিনুল হক চৌধুরী মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ আমিনুল হক চৌধুরীর ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ১০ মার্চ। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি বরিশালের উলানিয়ায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৫৪ সালে তিনি যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে বরিশালের বাকেরগঞ্জ থেকে এমএলএ নির্বাচিত হন। বিজ্ঞপ্তি। শামসুর রহমানপানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী শামসুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১০ মার্চ। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়ণপুরে কোরআনখানি, মিলাদ মাহফিল ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তি।