মৃত্যুবার্ষিকী
ফাদার চার্লস জে. ইয়াং
বাংলাদেশে সমবায় ঋণদান আন্দোলনের প্রবর্তক ফাদার চার্লস জে. ইয়াংয়ের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ নভেম্বর। এ উপলক্ষে তেজগাঁও চার্চসংলগ্ন কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণসহ প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
নেছার উদ্দিন তালুকদার
গোপালগঞ্জের কোটালিপাড়ার নেছার উদ্দিন তালুকদার উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম নেছার উদ্দিন তালুকদারের ৫৬তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ নভেম্বর শুক্রবার। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আজ বেলা সাড়ে তিনটায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।
শহীদ রেজাউল করিম
স্বাধীনতা যুদ্ধে ঢাকা (উত্তর) মুক্তিবাহিনীর গেরিলা ইউনিট কমান্ডার বীর প্রতীক রেজাউল করিম মানিকের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ নভেম্বর। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে পরিবারের পক্ষ থেকে আজিমপুর নতুন কবরস্থানে শহীদের মাজারে ফাতিহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া বাদ আসর শহীদের তিন বোনের বাসায় কোরআন পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।