মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মশিউর রহমান যাদু মিয়ান্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ ১২ মার্চ। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে দলীয় মিলনায়তনে বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া কাল বিভিন্ন জেলায় একই কর্মসূচি পালিত হবে। বিজ্ঞপ্তি।আ ক ম সফিকুল ইসলামঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের সাবেক কর্মকর্তা আ ক ম সফিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১২ মার্চ। এ উপলক্ষে আগামী শুক্রবার বাদ আসর শেখদী কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় প্রার্থনা করার জন্য তাঁর আত্মীয়, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি।