মৃত্যুবার্ষিকী
আলীম-আল-রাজীবিশিষ্ট পার্লামেন্টা-রিয়ান, আইনজ্ঞ ও শিক্ষাবিদ আলীম-আল-রাজীর ২৮তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ মার্চ। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন এবং ড. রাজী প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। ড. আলীম-আল-রাজী স্মৃতি পরিষদ সকালে বনানী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করবে। বিজ্ঞপ্তি। আ. মজিদ জোমাদ্দারইত্তেফাক-এর সাবেক কর্মী আ. মান্নান জোমাদ্দারের বাবা আ. মজিদ জোমাদ্দারের নবম মৃত্যুবার্ষিকী আজ ১৫ মার্চ। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদিতে এবং ঢাকার নিজ বাসভবনে (সোনালী মঞ্জিল, ৫৫/বি মানিকনগর) কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। ময়েন উদ্দিন সরকারবিশিষ্ট রাজ-নীতিবিদ ও সাবেক সাংসদ ময়েন উদ্দিন সরকারের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে আজ বাদ জুমা মরহুমের রংপুরের বেতগাড়ীর নিজ বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাতের জন্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীদের কাছে তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।