মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি আবু জাফর ওবায়দুল্লাহকবি আবু জাফর ওবায়দুল্লাহর ১২তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মার্চ। এ উপলক্ষে তাঁর জন্মস্থান বরিশালের বাবুগঞ্জে আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি পাঠাগারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলা একাডেমী ও একুশে পদক বিজয়ী এই কবির প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে সাতনরী হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তীর কথা বলছি, বৃষ্টি এবং সাহসী পুরুষের জন্য প্রার্থনা অন্যতম। পেশাগত জীবনে তিনি অধ্যাপনা ও পরবর্তী সময়ে আমলা ও মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি। এম ওসমান আলীসবুজ বাংলা পত্রিকার সম্পাদক ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য খান সাহেব এম ওসমান আলীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৯ মার্চ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির অংশ হিসেবে তাঁর নারায়ণগঞ্জের বাসভবন, জামালকান্দি ওসমানিয়া হাইস্কুল, জয়পুরহাট (বগুড়া) সাইয়েদীনা মোহাম্মদপুর রাসুল্লাহ (সা.) দীনে মারকাদ এতিমখানা ও ঢাকার মিরপুরের নূরে মদীনাহ আজমেরী দরবার এতিমখানায় বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল এবং কাঙালিভোজ, বস্ত্র বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। কাজী গোলাম মাহবুব১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী গোলাম মাহবুবের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মার্চ। এ উপলক্ষে তাঁর জন্মস্থান বরিশালের গৌরনদীতে কাঙালিভোজ এবং ঢাকায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আজ বিকেলে ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ট্রাস্ট কার্যালয়ে (বাড়ি-৫,সড়ক-১০, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৫) আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।