মৃত্যুবার্ষিকী
কাজী নুরুল ইসলামসাবেক যুগ্ম সচিব কাজী নুরুল ইসলামের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ মার্চ। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি ফিল্ম সেন্সর বোর্ডের সচিব, চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন করপোরেশনের (বিএমইডিসি) চেয়ারম্যানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।আমিনুল ইসলাম মিয়াবাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ও পুলিশের সাবেক এআইজি লায়ন আমিনুল ইসলাম মিয়ার নবম মৃত্যুবার্ষিকী আজ ২৪ মার্চ। এ উপলক্ষে মরহুমের ঢাকার বাসভবন ও তাঁর প্রতিষ্ঠিত ঝিনাইদহের শৈলকুপার লায়ন মনোয়ারা ইসলাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামী শুক্রবার বাদ জুমা শ্যামলী শাহী মসজিদে মিলাদ মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি।