মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডা. আজহারুল ও ডা. হুমায়ুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী সার্জন শহীদ আজহারুল হক ও ইন্টার্ন চিকিৎসক শহীদ হুমায়ুন কবীরের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ নভেম্বর। এ উপলক্ষে আজিমপুর কবরস্থানে তাঁদের কবরে পুষ্পস্তবক অর্পণ, বাদ আসর কোরআনখানি ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। ১৯৭১-এর এই দিনে পাকিস্তানের হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদরের সদস্যরা আজহারুল হক ও হুমায়ুন কবীরকে ফ্রি স্কুল স্ট্রিটের হাকিম হাউস থেকে ধরে নিয়ে যায়। পরদিন ১৬ নভেম্বর সকালে নটর ডেম কলেজের সামনের রাস্তার কালভার্টের নিচ থেকে হাত-পা-চোখ বাঁধা অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। তাঁরা দুজন আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করতেন। বিজ্ঞপ্তি।

এম আমিনুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম আমিনুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৫ নভেম্বর। এ উপলক্ষে আজ বাদ মাগরিব তাঁর ঢাকার বাসভবনে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে শরিক হতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার। বিজ্ঞপ্তি।