মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতি মোহাম্মদ আবদুল জলিলসাবেক নির্বাচন কমিশনার ও লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আবদুল জলিলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৯ মার্চ শুক্রবার। এ উপলক্ষে তাঁর ছেলে আইনজীবী আশিক আল জলিলের ধানমন্ডি ৫ নম্বর সড়কের বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।ইব্রাহীম খাঁউপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারক প্রিন্সিপাল ইব্রাহীম খাঁর ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ মার্চ। এ উপলক্ষে টাঙ্গাইলের ভূঁঞাপুরের ইব্রাহীম খাঁ কলেজে কোরআনখানি, তাঁর জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর আলোচনা ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামী ২৭ এপ্রিল ঢাকায় প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।মিনার মাহমুদ নতুন প্রজন্মের সাপ্তাহিক বিচিন্তাখ্যাত লেখক-সাংবাদিক মিনার মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৯ মার্চ। এ উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবে বিকেল পাঁচটায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনাস্থলে মিনার মাহমুদের সদ্য-প্রকাশিত রচনাসংগ্রহ-১ পাওয়া যাবে। এ ছাড়া ঢাকায় দিলু রোড জামে মসজিদ এবং ফরিদপুরের ফরিদ শাহ দরগাহ প্রাঙ্গণে বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।খন্দকার আবু তালেবশহীদ সাংবাদিক আবু তালেবের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ মার্চ। এ উপলক্ষে বাদ মাগরিব মিরপুরের বাসায় (বাসা ১৩, রোড ২, ব্লক বি, সেকশন ১০) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুল খালেক মিয়া নোয়াখালীর সেনবাগ উপজেলার বাতাকান্দী গ্রামের বাসিন্দা কে বি এম আবদুল খালেক মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২৯ মার্চ। এ উপলক্ষে বাদ জুমা মরহুমের গ্রামের বাড়িতে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজনদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। তিনি ফেইথ প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান মঞ্জুরের বাবা। বিজ্ঞপ্তি।ফখরুল ইসলামসমাজহিতৈষী মৌলভি মো. ফখরুল ইসলাম ভুইয়ার ষষ্ঠ এবং তাঁর স্ত্রী আফিয়া খাতুনের দশম মৃত্যুবার্ষিকী আজ ২৯ মার্চ পালিত হবে। এ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে কোরআনখানি, দোয়া মাহফিল, কবর জিয়ারত এবং কাঙালিভোজ। স্বজন ও গুণগ্রাহীদের এসব অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।