মৃত্যুবার্ষিকী
আদম আলী খানপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আদম আলী খানের নবম মৃত্যুবার্ষিকী আজ ৪ এপ্রিল। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি মঠবাড়িয়ায় দিনব্যাপী কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুল মান্নানআজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের প্রথম স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, স্বাধীন বাংলা বেতারের ইনচার্জ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের অষ্টম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে টাঙ্গাইলে মরহুমের কবর প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও দুস্থ এতিমদের জন্য কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শুভানুধ্যায়ী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।সালাহউদ্দিন আহম্মেদ সোনারগাঁও হোটেলের স্বত্বাধিকারী হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহম্মেদের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ৪ এপ্রিল। এ উপলক্ষে মরহুমের উত্তরার বাড়িতে দোয়া মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।