মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ তোহা খানসাংবাদিক-সাহিত্যিক মোহাম্মদ তোহা খানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ এপ্রিল। কলকাতায় দৈনিক আজাদ-এ যোগ দেওয়ার মাধ্যমে সাংবাদিকতায় প্রবেশ করেন তিনি। দেশভাগের পর ঢাকায় এসে প্রথমে আজাদ, এরপর একে একে কাজ করেন ইত্তেফাক, ইত্তেহাদ, গণকণ্ঠ পত্রিকায়। সাহিত্যসাধনায়ও খ্যাতি লাভ করেন মোহাম্মদ তোহা খান। বিশেষ করে বন্য প্রাণী নিয়ে অসংখ্য গ্রন্থ রয়েছে তাঁর। এর মধ্যে রয়েছে রূপসী সুন্দরবন, রয়েল বেঙ্গল টাইগার, সুন্দরবনের বাওয়ালী, বাঘের সন্ধানে সুন্দরবনে। আর জনপ্রিয় নাটক গাজী কালু চম্পাবতী, যা বাংলাদেশ বেতারে প্রচারিত হয়। অনুবাদক হিসেবেও তাঁর খ্যাতি ছিল। বিজ্ঞপ্তি।সুলতানা চৌধুরীকৃষি মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা সুলতানা চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১৪ এপ্রিল। তাঁর রুহের মাগফিরাত কামনা করে তাঁর মা-বাবা সবার কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি। সৈয়দ মোহাম্মদ সাজ্জাদবিআইডব্লিউটিসির সাবেক কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ সাজ্জাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১৪ এপ্রিল। এ উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরবপাড়া ইউনিয়নের আগলা গ্রামে হজরত সৈয়দ মোকাররম আলীর মাজার প্রাঙ্গণে খতমে কোরআন ও দোয়ার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।