মৃত্যুবার্ষিকী
এ কে সফিউল্লাহ খোন্দকার
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা মুক্তিযোদ্ধা এ কে সফিউল্লাহ খোন্দকারের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ নভেম্বর। এ উপলক্ষে ফেনীর সদর উপজেলার গোবিন্দপুরে মরহুমের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়েজন করা হয়েছে। এতে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
আবদুল মনির
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাসিন্দা আবদুল মনিরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৬ নভেম্বর। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কামুদপুর গ্রামে মরহুমের নিজ বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ-এর কমলগঞ্জ প্রতিনিধি শাহীন আহমেদের পিতা। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।
আহমদ হোসেন
চট্টগ্রাম সরকারি সিটি কলেজের বাংলা সাহিত্যের সাবেক অধ্যাপক আহমদ হোসেনের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ নভেম্বর। এ উপলক্ষে অধ্যাপক আহমদ হোসেন সৃতি সংসদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম নগরের মেহেদিবাগ শহীদ মির্জা লেন বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।