মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলাম মোস্তফাশহীদ অধ্যাপক গোলাম মোস্তফার ৪২তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ এপ্রিল। এ উপলক্ষে তাঁর পরিবারের উদ্যোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী গোলাম মোস্তফাকে কর্মস্থল থেকে ধরে নিয়ে হত্যা করে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। বিজ্ঞপ্তি।শবনম হকঢাকা ব্যাংক লিমিটেডের জ্যেষ্ঠ নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব আরহাম মাসুদুল হকের স্ত্রী শবনম হকের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ ১৭ এপ্রিল। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।