মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল ওহাবগণযোগাযোগ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবদুল ওহাবের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ এপ্রিল। এ উপলক্ষে বাদ মাগরিব মরহুমের গুলশানের ১১৯ নম্বর সড়কের ২৪ নম্বর বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। আখতার আহমেদপাকশীর নর্থবেঙ্গল পেপার মিলের সাবেক কর্মকর্তা আখতার আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বাদ মাগরিব তাঁর নিজ বাড়ি সিলেট শহরের পূর্ব জিন্দাবাজারের আজগর স্কয়ারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।সামস্উদ্দিন আহমেদরাজধানীর নিউ ইস্কাটনের ত্রিভুজ সমাজকল্যাণ সংস্থার সাবেক উপদেষ্টামণ্ডলীর সভাপতি ব্যবসায়ী সামস্উদ্দিন আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ এপ্রিল। এ উপলক্ষে নিউ ইস্কাটন রোডের ১৬/১, মরিয়ম মহলে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ত্রিভুজ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সংস্থার প্রধান কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। শামশাদ হক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র শামশাদ হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৯ এপ্রিল। এ উপলক্ষে বাদ জুমা বর্ডার গার্ড হাসপাতাল জামে মসজিদ, হাক্কানী জামে মসজিদ, ধানমন্ডি ৪/এ, ঢাকা এবং পৈতৃক বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।