মৃত্যুবার্ষিকী
মোহাম্মদ মোদাব্বেরসাংবাদিক, শিশুসাহিত্যিক ও শিশু-কিশোর সংগঠনের অগ্রপথিক মোহাম্মদ মোদাব্বেরের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ ২১ এপ্রিল। ১৯৩৬ সালে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন তিনি। তিনি মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে সহযোগিতা করেন। তাঁর রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি। মোতাহার আলীপ্রথিতযশা আইনজীবী মোতাহার আলীর চতুর্দশ মৃত্যুবার্ষিকী আজ ২১ এপ্রিল। এ উপলক্ষে পাথরঘাটা ইকবাল রোডের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৩০ সালে তিনি চট্টগ্রাম আদালতে যোগদান করেন। তাঁর রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।ফিরোজ আহমেদমুক্তিযোদ্ধা ও পুলিশের সাবেক কর্মকর্তা ফিরোজ আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ২১ এপ্রিল। এ উপলক্ষে আগামী শুক্রবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামের বিভিন্ন মসজিদে ও মরহুমের নিজ বাড়িতে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। বিজ্ঞপ্তি।