মৃত্যুবার্ষিকী
বীরেন্দ্রনাথ সাহাফরিদপুর শহরের নীলটুলি এলাকার বাসিন্দা ডা. বীরেন্দ্রনাথ সাহার ২২তম মৃত্যু-বার্ষিকী আজ ৩০ এপ্রিল। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিদ্বিজবর দাসগুপ্তবাগেরহাট জজ আদালতের সাবেক আইনজীবী দ্বিজবর দাসগুপ্তের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ৩০ এপ্রিল। এ উপলক্ষে তাঁর আত্মার শান্তি কামনায় আজ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রামের বাড়িতে ও তাঁর মেজো ছেলে কানাডাপ্রবাসী প্রকৌশলী সর্বদমন দাসগুপ্তের ক্যালগেরি, আলবেটরাস্ত (অ্যাপার্টমেন্ট নম্বর-১৬০৪/ ৯০৯-৭-এ ভি ই এস ডব্লিউ) বাসভবনে গীতাপাঠের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। দ্বিজবর দাস ইত্তেফাক-এর বিশেষ প্রতিনিধি পিনাকি দাসগুপ্তের বাবা। বিজ্ঞপ্তি।কৈলাশ চন্দ্র রায়আজ ৩০ এপ্রিল চিকিৎসক, সমাজসেবী, মুক্তিযোদ্ধা ডা. কৈলাশ চন্দ্র রায়ের সপ্তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে দিনাজপুরের বড়বন্দরে তাঁর বাসভবনে গীতাপাঠ, প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা করতে শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। তিনি দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক এবং দিনাজপুর বিএমএর সহসভাপতি ছিলেন। বিজ্ঞপ্তি।