মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মুজিবুর রহমান
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মো. মুজিবুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ নভেম্বর। এ উপলক্ষে মরহুমের খিলগাঁওয়ের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করতে বন্ধুবান্ধব, ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
আবদুল লতিফ
সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আবদুল লতিফের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ নভেম্বর। এ উপলক্ষে নবীনগর আওয়ামী লীগ কার্যালয়, মরহুমের জন্মস্থান ধরাভাঙ্গা ও নবীনগর মহিলা কলেজ প্রাঙ্গণে কোরআন পাঠ, স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণের জন্য নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।