মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলায়েত হোসেন মিয়া গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট মিয়াবাড়ির বাসিন্দা বেলায়েত হোসেন মিয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বাদ আসর রাজধানীর মগবাজার চেয়ারম্যান গলি মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ২০০৭ সালের ২৭ এপ্রিল তিনি ইন্তেকাল করেন। তিনি প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সালের বাবা। বিজ্ঞপ্তি।এস এম মাহফুজুর রহমানঢাকা ওয়াসার সাবেক কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩ মে। এ উপলক্ষে মরহুমের উত্তরার বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি বাংলাদেশ জনসংযোগ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।