মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহসান উল্লাহ মাস্টারগাজীপুর-২ আসনের সাবেক সাংসদ ও মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টারের নবম মৃত্যুবার্ষিকী আজ ৭ মে। এ উপলক্ষে টঙ্গী ও তাঁর নিজ গ্রাম পুবাইল হায়দারাবাদে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। আহসান উল্লাহ মাস্টার ২০০৪ সালের এই দিনে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক সম্মেলনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি।মকবুল হাসানক্রীড়া সংগঠক মকবুল হাসান, এফসি (ইংল্যান্ড ও ওয়েলস)-এর ৩২তম মৃত্যুবার্ষিকী আজ ৭ মে। এ উপলক্ষে বিকেলে মরহুমের বকশীবাজারের বাসভবনে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আজিমপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করা হবে। বিজ্ঞপ্তি।