মৃত্যুবার্ষিকী
ফকির রেখা বেগমঋষিজ শিল্পীগোষ্ঠীর সভাপতি গণসংগীতশিল্পী ফকির আলমগীরের ছোট বোন ফকির রেখা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মে। এ উপলক্ষে বাদ আসর খিলগাঁও চৌধুরীপাড়ার মাটির মসজিদে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।এ কে শামসুদ্দিনসাবেক সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা এ কে শামসুদ্দিনের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মে। এ উপলক্ষে রাজধানীর ফকিরাপুলে তাঁর পারিবারিক বাসভবনে সকালে কোরআনখানি ও বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর হাতে তিনি শহীদ হন। বিজ্ঞপ্তি।ইলিয়াস আহমেদ চৌধুরীসাবেক সাংসদ মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মে। এ উপলক্ষে মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়ার নিজ গ্রামে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।